সোহেল মিয়া, ঢাকা:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ৪ টায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা ১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর এর উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আজমল হুদা মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর বক্তব্যে বলেন, ‘সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সব সময় আপোষহীন ছিলেন। স্বৈরাচার খুনি হাসিনা তাকে দীর্ঘদিন পরিত্যক্ত কারাগারে বন্দী করে রেখেছিলেন। নানা অসুস্থতার পরও তাকে পুনরায় গৃহবন্দী রাখা হয়। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হলে তিনি মুক্তি পান। আমাদের নেত্রীর উপর এত নির্মম নির্যাতনের পরও তিনি দেশ ও আমাদের মতো নেতাকর্মীদের ছেড়ে যাননি। বেগম জিয়া এদেশের আশা ভরসার প্রতীক। তাঁর সুস্থতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’
উত্তরা পশ্চিম থানা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আজমল হুদা মিঠু বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকবচ। দেশের এই ক্রান্তিলগ্নে তাকে ভীষণ প্রয়োজন। আজ তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদার জিয়ার জন্য দোয়া করা। এ সময় দেশের সবাইকে দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
শাহ্/জা/জ