সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

বরগুনার তালতলীতে যৌথ বাহিনীর চেকপোস্টে ইয়াবা জব্দ, দেবর-ভাবি আটক

  • আপডেট হয়েছে : Tuesday, December 9, 2025
  • 296 বার দেখেছেন

তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার প্রবেশপথে যৌথ বাহিনীর চেকপোস্টে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দেবর-ভাবিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরগুনার এম. বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকার হুমায়ূন কবির এবং তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের মমিসেপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী খুকুমনি আক্তার (৩১)।

যৌথ বাহিনী জানায়, আটক দুজনের কাছ থেকে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। তারা ঢাকা থেকে বাসযোগে আমতলী এসে সেখান থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাওয়ার সময় চেকপোস্টে ধরা পড়েন।

যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি জোরদার করা হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে দেহ তল্লাশিতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তালতলী থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় মাদক কারবারে জড়িত ছিল। আটক দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শাহ্ /জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!