সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

পাকিস্তান টেস্ট দলে আজহার অধ্যায়ের সমাপ্তি

  • আপডেট হয়েছে : Wednesday, December 17, 2025
  • 208 বার দেখেছেন

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আজহার মাহমুদের সাথে সম্পর্ক শেষ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছরের জুনে তাকে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরের আগ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ সূচিতে না থাকায়, পারস্পরিক সমঝোতার মাধ্যমে এখনই তার কোচিং অধ্যায়ের ইতি টানা হয়েছে।

এর মাধ্যমে পাকিস্তান দলের সঙ্গে সাবেক এই অলরাউন্ডারের দীর্ঘ সম্পর্কেরও অবসান হলো। এর আগে ২০২৪ সালের এপ্রিলে তাকে সব ফরম্যাটের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সাদা বলের দলে গ্যারি কারস্টেনকে এবং লাল বলের দলে জেসন গিলেস্পিকে সহায়তার দায়িত্ব ছিল আজহারের উপর। একই মাসে তিনি অন্তর্বর্তীকালীন ভূমিকায় একটি সাদা বলের সিরিজও তত্ত্বাবধান করেছিলেন।

ভারপ্রাপ্ত কোচ হিসেবে আজহার মাত্র একটি টেস্ট সিরিজ পরিচালনা করেন, যেখানে ঘরের মাঠে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ ড্র ছিল প্রশংসনীয় সাফল্য।

আজহার বলেন, “পিসিবি আমাকে নির্দিষ্ট একটি মেয়াদের জন্য নিয়োগ দিয়েছিল। এই সময়ে আমি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। এখন আমার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং আমি ভবিষ্যৎ অভিযানে দলের অব্যাহত সাফল্য কামনা করি।”

এটি ছিল পাকিস্তান দলের সঙ্গে আজহারের দ্বিতীয় অধ্যায়। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মিকি আর্থারের কোচিং আমলে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি আইএলটি২০ লিগে শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্সের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন। লিগভিত্তিক কোচিং সার্কিটে তার ফেরার সম্ভাবনাই বেশি। তিনি এর আগে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ ছিলেন এবং পাকিস্তান দলে যোগ দেওয়ার আগে সারের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সূত্র: বাসস

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!