সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

কনাকে নিয়ে কৌতূহলী ভক্তরা

  • আপডেট হয়েছে : Friday, December 5, 2025
  • 1131 বার দেখেছেন

বিনোদন ডেস্ক:

গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব দিলশাদ নাহার কনা। মাঝেমধ্যে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।

সেই ধারাবাহিকতায় হঠাৎই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন গায়িকা। যেখানে দেখা যাচ্ছে, মেহেদি হাতে সেজেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেদি’। এরপর থেকেই অনুরাগীদের মধ্যে রহস্য ঘনীভূত হতে থাকে।

কনার নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত এ ছবি নিয়ে গুঞ্জন উঠেছে। তবে কি কোনো সুখবর দিতে যাচ্ছেন তিনি? নতুন করে বাঁধছেন ঘর? কে সেই পাত্র? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে কনার পোস্টে অভিনন্দনও জানাচ্ছেন। তবে এ বিষয়ে এখনো কিছুই প্রকাশ করেননি কনা।

দীর্ঘ ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। কিন্তু ছয় বছর সংসার করার পর হঠাৎ বিচ্ছেদ হয় কনা ও ইফতেখার গহিনের। তাই ধারণা করা হচ্ছে, ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই সুন্দরী।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!