সর্বশেষ আপডেট
Whales: Giants of the Ocean বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত

কর্মবিরতি নিয়ে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কঠোর বার্তা সরকারের

  • আপডেট হয়েছে : Friday, December 5, 2025
  • 1155 বার দেখেছেন

অনলাইন ডেস্ক :

দশম গ্রেডের দাবিতে দুই দফা কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে সেবা নিতে আসা রোগীদের চরম বিপাকে পড়তে হয়। যা নিয়ে উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এমতাবস্থায় কাজে না ফিরলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর বার্তা দিয়েছে সরকার।

শুক্রবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিনের পুরোনো দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রাপ্তিতে ব্যাপক বিঘ্ন ঘটছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দাবির বিষয়ে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।

আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলোচনায় বিষয়টির অগ্রগতির বিষয়ে অবহিত হয়েছেন বলেও জানানো হয়। মন্ত্রণালয়ের দাবি, সমাধানের পথে অগ্রগতি হওয়ার পরও আন্দোলনকারীরা সেবাপ্রার্থীদের জিম্মি করে কর্মবিরতি অব্যাহত রাখছেন, যা স্বাস্থ্যসেবার মতো মানবিক পেশার সঙ্গে অসঙ্গত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের সকল পক্ষের ইতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও কর্মবিরতি চলমান রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থবিরোধীভাবে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত করার মতো কর্মসূচি অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৩০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে দশম গ্রেডের দাবিতে কর্মবিরতিসহ চার দফা কর্মসূচি ঘোষণা করেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সর্বশেষ গতকাল চার ঘণ্টার কর্মসূচি পালন করেন তারা।

 

 

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!