সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, তারা কোনোদিন ভুলবে না’: শেহবাজ শরীফ

  • আপডেট হয়েছে : Thursday, December 18, 2025
  • 208 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

পাকিস্তান-ভারত সংঘাতে পাকিস্তান ভারতের মোদি সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে, যা তারা কখনো ভুলবে না। একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

খাইবার পখতুনখোয়ার (কেপি) হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ভাষণে একথা বলেন। তিনি বলেন, ‘মার্কা-এ-হক’ (সত্যের যুদ্ধ)-এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বই- ভারত এই পরাজয় কখনো ভুলবে না। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের দাবি, তখন অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর কোনো উসকানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত।

নয়াদিল্লির দাবি, পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। এ অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতীয় তিনটি রাফালসহ ছয়টি যুদ্ধবিমান এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, খাইবার পখতুনখোয়া সাহসী, দৃঢ়চেতা ও বীর মানুষের প্রদেশ, যারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। তিনি ঘোষণা দেন, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশজুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!