সর্বশেষ আপডেট
Whales: Giants of the Ocean বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত

ন্যান্সির নতুন গান ‘নেতা আসছে’

  • আপডেট হয়েছে : Friday, December 26, 2025
  • 207 বার দেখেছেন

বিনোদন ডেস্ক:

অবশেষে ১৭ বছরের অমানিশা কাটিয়ে দেশের মাটিতে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার) তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ আবেগ। সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েই প্রকাশ পেল নতুন গান ‘নেতা আসছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।

গানের কথায় উঠে এসেছে নেতার ফিরে আসার প্রতীক্ষা ও আশাবাদের বার্তা। গানের কথাগুলো এমন—‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’ গানটি লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে এর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

গানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে যে উচ্ছ্বাস, তা এই গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

সামাজিক মাধ্যমে সাড়া গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সাড়া মিলছে। মন্তব্যের ঘরে অসংখ্য অনুসারী তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে নেতার এই প্রত্যাবর্তনকে ঘিরে ‘নেতা আসছে’ গানটি কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!