সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

এক ছবিতে শাহরুখ খান-রজনীকান্ত

  • আপডেট হয়েছে : Friday, December 26, 2025
  • 208 বার দেখেছেন

বিনোদন ডেস্ক:

ভারতীয় সিনেমার দুই মহাতারকার নাম একসঙ্গে উচ্চারিত হলেই যে উত্তেজনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য। এতদিন কেবল জল্পনা আর ইঙ্গিত থাকলেও এবার যেন বাস্তবের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই স্বপ্ন। রজনীকান্তের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করতে চলেছেন শাহরুখ খান, এমন বিস্ফোরক তথ্যই সম্প্রতি ফাঁস করলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এক সাক্ষাৎকারে নিজের পরবর্তী ছবি নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন জানান তার আসন্ন ছবি ‘জেলার ২’। এখানে তিনি একাই নন, বরং তার বিপরীতে অভিনয় করছেন একঝাঁক তারকা। কথায় কথায় তিনি যাদের নাম উল্লেখ করেন তারা হলেন, রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণাণ ও শিবা রাজকুমার।

তার এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়, ‘জেলার ২’-এ শাহরুখ খানের উপস্থিতি শুধু গুঞ্জন নয়, প্রায় নিশ্চিত।
মিঠুনের বক্তব্য আরও ইঙ্গিত দেয় ছবির নাটকীয় সমীকরণের দিকে।

তিনি জানান, ছবিতে তিনি থাকছেন খলচরিত্রে, আর বাকি তারকারা সবাই তার বিপক্ষে। অর্থাৎ ‘জেলার ২’ হতে চলেছে একাধিক সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষে ভরা এক বিশাল আয়োজন।

এর আগে ২০১১ সালে শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ ছবিতে রজনীকান্তের একটি ক্যামিও দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে পরে জানা যায়, অসুস্থতার কারণে সেই দৃশ্যে রজনীকান্ত সশরীরে শুটিংয়ে অংশ নেননি।

আবার ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়েছিলেন শাহরুখ। কিন্তু একই ফ্রেমে, একই গল্পে—দু’জনকে একসঙ্গে দেখার সুযোগ এবারই প্রথম।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা নেলসন দিলীপ কুমার। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১২ জুন।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!