সর্বশেষ আপডেট
উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

প্রচন্ড শীতে বাজি ধরে ১০০ বার ডুব দিয়ে কৃষকের মৃত্যু

  • আপডেট হয়েছে : Friday, December 26, 2025
  • 197 বার দেখেছেন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালুকাঠির রাজাপুর উপজেলায় শীতের সকালে বাজি ধরে খালে নেমে টানা ১০০ বার পানিতে ডুব দেওয়ার পর এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম বাবুল মোল্লা। তিনি রাজাপুর উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কনকনে শীতের মধ্যে বড়ইয়া কাচের বাড়ি বাজার এলাকায় কয়েকজনের সঙ্গে বাবুল মোল্লা ৫০০ টাকার বাজি ধরেন।

বাজির শর্ত অনুযায়ী তিনি পাশের একটি খালে নেমে একটানা ১০০ বার পানিতে ডুব দেন। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকার পর খাল থেকে উঠে আসতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে স্থানীয়রা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সামান্য অর্থের লোভে এমন ঝুঁকিপূর্ণ বাজি ধরার ফল যে কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা তারই করুণ উদাহরণ। তারা ভবিষ্যতে এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে পুলিশ ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!