সর্বশেষ আপডেট
Whales: Giants of the Ocean বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত

বরগুনা সড়কে অবৈধ বালু পরিবহনে চরম দুর্ভোগ এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট হয়েছে : Tuesday, December 30, 2025
  • 219 বার দেখেছেন

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় সদর উপজেলায় সড়কে অবৈধ বালু পরিবহনের কারণে পাকা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরগুনার এম. বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজার সংলগ্ন খালগোড়া এলাকায় এ অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন ওয়াপদা রাস্তা কেটে গোলার মালবাহী টাফি ও ভারী যানবাহনের মাধ্যমে নিয়মিত বালু পরিবহন করে আসছেন। এতে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে কাদাপানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ভারী যানবাহনের অবাধ চলাচলের ফলে পাকা রাস্তা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এতে শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে অবৈধ বালু পরিবহন বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে পরীরখালসহ আশপাশের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!