সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

শরীরচর্চায় অনীহা এবং চার গুণ বেশি ওষুধ খাওয়ার অভ্যাস প্রকাশ ট্রাম্পের

  • আপডেট হয়েছে : Friday, January 2, 2026
  • 187 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর স্বাস্থ্য নিয়ে এক দীর্ঘ সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ‘নিখুঁত’ স্বাস্থ্যের অধিকারী। তবে এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন, যা ৭৯ বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে তাঁর শরীর ও কর্মক্ষমতা নিয়ে চলমান উদ্বেগকে আরও উসকে দিয়েছে।

ট্রাম্প স্বীকার করেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন গ্রহণ করেন এবং নিয়মিত শরীরচর্চা করাকে ‘বিরক্তিকর’ মনে হওয়ায় তা এড়িয়ে চলেন। এছাড়া তিনি হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গত অক্টোবর তাঁর আসলে সিটি স্ক্যান করা হয়েছিল। এর আগে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর বিস্তৃত পরিসরে ‘এমআরআই’ স্ক্যান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সে (৭৯ বছর) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্পের শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। মাঝেমধ্যেই বিভিন্ন সভায় তাঁকে ঘুমিয়ে পড়তে দেখা যায় এবং অনেক সময় তিনি অন্যদের প্রশ্ন শুনতে পান না বলে অভিযোগও রয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, ২৫ বছর ধরে তিনি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে অ্যাসপিরিন সেবন করছেন। সাধারণত চিকিৎসকরা ৮১ মিলিগ্রাম পরামর্শ দেন, কিন্তু ট্রাম্প প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম নেন। তিনি বলেন, “আমি কিছুটা কুসংস্কারে বিশ্বাসী।”

ওই সাক্ষাৎকারে তিনি আরও  বলেন, “লোকে বলে অ্যাসপিরিন রক্ত পাতলা করতে সাহায্য করে। আমি চাই না, আমার হৃৎপিণ্ড দিয়ে ঘন রক্ত প্রবাহিত হোক।” তবে দীর্ঘদিনের এই রুটিন তিনি বদলাতে চান না।

ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে করানো পরীক্ষা সংক্রান্তও ট্রাম্প স্বীকার করেছেন, সেটি এমআরআই ছিল না, সাধারণ একটি স্ক্যান ছিল। ট্রাম্পের চিকিৎসক নেভি ক্যাপ্টেন শন বারবায়েলা জানিয়েছেন, সিটি স্ক্যানে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি এবং হৃৎপিণ্ডের কোনো সমস্যা নেই।

বয়স্ক ব্যক্তিদের সাধারণ সমস্যা ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’জনিত কারণে ট্রাম্পকে কমপ্রেশন মোজা পরার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। পা ফুলে যাওয়া রোধে তিনি নিয়মিত ডেস্ক থেকে উঠে হাঁটাচলা করছেন। অন্যদিকে শরীরচর্চার বিষয়ে অনীহা প্রকাশ করে বলেন, গলফ খেলা ছাড়া অন্যান্য ব্যায়াম তাঁর পছন্দের নয়।

প্রকাশ্যে সভায় ঘুমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেছেন, চোখ বন্ধ রাখা তাঁর কাছে ‘আরামদায়ক’। হাতে পড়া কালশিটে দাগ ঢাকতে তিনি মেকআপ ব্যবহার করেন। ট্রাম্প জানান, “আমার কাছে এমন মেকআপ আছে; যা লাগানো খুব সহজ, মাত্র ১০ সেকেন্ড লাগে।”

চিকিৎসকের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ‘অসাধারণ’ স্বাস্থ্যের অধিকারী এবং কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত। ট্রাম্পের এই স্বাস্থ্য বিষয়ক মন্তব্যগুলো জনমনে তৈরি আলোচনাকে আরও তীব্র করেছে। তথ্যসূত্র : বিবিসি

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!