সর্বশেষ আপডেট
উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

ব্রাজিল কঠিন গ্রুপে পড়েছে: আনচেলত্তি

  • আপডেট হয়েছে : Saturday, December 6, 2025
  • 886 বার দেখেছেন

স্পোর্টস ডেস্ক:

২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলে চমকে দেয়া মরক্কো আগামী বছর বিশ্বকাপে গ্রুপ পর্বে সি-গ্রুপে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে। শক্তিশালী মরক্কোকে পেয়ে গ্রুপ পর্ব কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

ওয়াশিংটনে শুক্রবার অনুষ্ঠিত ড্র অনুযায়ী বিশ্বকাপের সি-গ্রুপে ব্রাজিল মরক্কো ছাড়াও প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হাইতি ও স্কটল্যান্ডকে। ২৮ বছর পর প্রথবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটিশরা। অন্যদিকে ১৯৭৪ সালে একবারই বিশ্বকাপে খেলা হাইতি ঐ আসরে সবগুলো ম্যাচেই পরাজিত হয়েছিল।

শুক্রবার ড্রয়ের পর ব্রাজিলিয়ান টেলিভিশন স্পোর্টভি’কে আনচেলত্তি বলেছেন, ‘সর্বশেষ কাতার বিশ্বকাপে মরক্কো দুর্দান্ত খেলেছে। স্কটল্যান্ডও শক্তিশালী দল। আর এসবই সি-গ্রুপকে কঠিন করে তুলেছে।’

আগামী বছর ২৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ছয়দিন পর হাইতি ও ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

ইতালিয়ান আনচেলত্তি আরো বলেছেন, ‘আমাদের ভালভাবে প্রস্তুতি নিতে হবে এবং গ্রুপের শীর্ষ দল হিসেবে এগিয়ে যাবার লক্ষ্যস্থির করতে হবে।’

গত বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল তাদের সেরাটা দিতে পারছে না। ঐ সময় থেকে ইতোমধ্যেই চারবার কোচ পরিবর্তন করেছে। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় সেলেসাওরা।

১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও মরক্কোর মোকাবেলা করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে মরক্কোকে ৩-০ ও স্কটল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছিল ব্রাজিল। ঐ আসরে ফাইনালে খেললেও শেষ পর্যন্ত স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে হতাশ হতে হয়। এর ছয় বছর পর ঐতিহাসিক এক ম্যাচে হাইতিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল রোনাল্ডো, রোনালদিনহোরা।

 সূত্র: বাসস

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!