সর্বশেষ আপডেট
Whales: Giants of the Ocean বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ!

  • আপডেট হয়েছে : Saturday, January 31, 2026
  • 349 বার দেখেছেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। তবে পুরোপুরি নিভে যায়নি লাল-সবুজের আলো। কারণ বিশ্বকাপের মাঠেই থাকছেন বাংলাদেশের প্রতিনিধি—এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসি আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল। 

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠছে ক্রিকেটের মহাযজ্ঞের। সেখানে ব্যাট-বলের লড়াইয়ে না থাকলেও, সিদ্ধান্তের মঞ্চে থাকবেন দুইজন বাংলাদেশি।

 

গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনায় দায়িত্বে থাকছেন বিশ্বের সেরা ২৪ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারি। উদ্বোধনী ম্যাচেই থাকছেন অভিজ্ঞ কুমার ধর্মসেনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পরিচালনার অভিজ্ঞতা থাকা এই আম্পায়ারের পাশে থাকবেন ওয়েন নাইটস—যার জন্য এটি হতে যাচ্ছে বিশ্বকাপ অভিষেক।

ক্রিকেট বিশ্বের পরিচিত নাম পল রেইফেল, রড টাকার, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওর্থদের সঙ্গেই দায়িত্ব পালন করবেন ম্যাচ অফিসিয়ালরা। ১৫ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ পরিচালনায় থাকবেন ধর্মসেনা ও ইলিংওয়ার্থ।

সাই/জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!