শাহরুখ পুত্র হওয়ায় সকলের কাছে বেশ সমাদর পান আরিয়ান খান। উঠতি নির্মাতা হিসেবেও ইতোমধ্যে পেয়েছে বাহবা। তবে সময়ে-অসময়ে অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। দিতে হয় খেসারত। এই যেমন এর আগে মাদক মামলায় কারাগারে থাকতে হয়েছিল। অবশেষে আবারও মামলার মুখোমুখি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বেঙ্গালুরুর নাইটক্লাবে মধ্যমা প্রদর্শন করে বিপাকে আরিয়ান। কেননা এমন আচরণের মাধ্যমে নারীদের অপমানের অভিযোগ উঠেছে বাদশা পুত্রের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত ২৮ নভেম্বর। সেদিন ওই নাইটক্লাবে আরিয়ান হাজির হন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং সেখানকার স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদের সঙ্গে। আরিয়ানকে দেখে হুল্লোড় পড়ে যায় ক্লাবে। গান, চিৎকার -চেঁচামেচির মাঝেই আরিয়ানকে স্বাগত জানান তারা।
এ নিয়ে কিউবন পার্ক থানায় হয়েছে মামলা। এরইমধ্যে পুলিশ হানা দিয়েছে ওই ক্লাবে। জিজ্ঞাসাবাদ করেছে ম্যানেজারকে। সিসিটিভি ফুটেছেও দিয়েছে নজর। অকারণে নাকি কোনো নির্দিষ্ট এমন আচরণ আরিয়ানের তা জানতে তৎপর পুলিশ। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি আরিয়ান কিংবা শাহরুখ।