সর্বশেষ আপডেট
তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? কেএসডিও দিলো ২০০ পরিবারকে ইফতার সামগ্রী পাকিস্তানের সামনে আজ যে কঠিন সমীকরণ ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির রামপুরায় শিশু হত্যা: বিচার নিশ্চিতের আশ্বাস নাহিদ ইসলামের

হিন্দু সাধুদের প্রতিবাদের মুখে মথুরায় সানি লিওনের অনুষ্ঠান বাতিল

  • আপডেট হয়েছে : Tuesday, December 30, 2025
  • 170 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

হিন্দুদের কাছে পবিত্র মথুরায় বলিউডের নায়িকা সানি লিওনের বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে উত্তাল। চরম আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মথুরা-বৃন্দাবনের সাধু-সন্তরা।

ভারতের উত্তরপ্রদেশজুড়ে রয়েছে একাধিক হিন্দু ধর্মীয় স্থান। বছরের বিভিন্ন সময়ে মথুরা-বৃন্দাবনে পর্যটকদের ঢল নামে। কৃষ্ণভক্তরা সেখানে উপস্থিত হন। সেই কৃষ্ণভূমিতেই নাকি বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন নীল ছবির নায়িকা সানি লিওনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ সাধু-সন্তরা। আসলে নতুন বছরের আগমন উপলক্ষে উত্তর প্রদেশ জুড়ে নানারকম বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মথুরায় একটি অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে সানি লিওনকে। আর তাতেই আপত্তি জানিয়েছেন সাধু-সন্তরা। তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তারা। সানি লিওনের অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনকে একটি চিঠি লিখে প্রতিবাদের হুমকি দিয়েছেন। যদিও সাধু-সন্তদের হুমকি ও প্রতিবাদের কারণে, ইতিমধ্যেই সানি লিওনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

প্রকৃতপক্ষে, শ্রীকৃষ্ণ জন্মভূমিতে সানি লিওনের অনুষ্ঠান বন্ধের জন্যে প্রথম দাবি তুলে ছিলেন দীনেশ ফলাহারি মহারাজ। তিনিই মথুরায় সানি লিওনের নববর্ষের আগের কনসার্টের তীব্র বিরোধিতা করেছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল হোটেল ললিতা গ্র্যান্ড এবং হোটেল দ্য ট্রাকে। কিন্তু এই অনুষ্ঠানকে ব্রজভূমিকে কলঙ্কিত করার অভিযোগ তুলেছেন তিনি। এরপরেই সোমবার, (৩০ ডিসেম্বর) সাধু-সন্তরা ‘জিন্দাবাদ, মুর্দাবাদ’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান আর অবিলম্বে অনুষ্ঠান বাতিলের দাবি জানান।

দীনেশ ফলাহারি মহারাজ একটি চিঠি লেখেন, গোলোকের এই ভূমি যোগ, ধ্যান এবং ভজনের ভূমি। এখানে সানি লিওনের অশ্লীল নাচ কিছুতেই অনুমোদিত হবে না। পাশাপাশি সাধুরা আরও যুক্তি দিয়েছেন যে, অশ্লীল ছবিতে জড়িত একজন অভিনেত্রীর আগমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। তাই তারা প্রশাসনের কাছে আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ছিলেন। তবে বিতর্ক আরও তীব্র হলে মঙ্গলবার, সানি লিওনের অনুষ্ঠান বাতিল করে পুলিশ প্রশাসন।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!